শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান প্রেসিডেন্ট প্যালেসে সরকারি পদের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

আব্দুর রাজ্জাক : আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বাসভবনের কয়েকজন কর্মকর্তা সরকারি পদ নিয়ে রীতিমত ব্যবসা শুরু করেছেন। তারা সরকারি পদ ও সাংবিধানিক আসন দেয়ার লোভ দেখিয়ে অব্যাহতভাবে নারীদের ধর্ষণ করছেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার এই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। ইয়ন, ফ্রান্স-২৪

গত সপ্তাহে ঘানি প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নারীদের ধর্ষণের অভিযোগ একটি টিভি সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আনেন জেনারেল হাবিবুল্লাহ আহমাদজাই। আশরাফ ঘানির সাবেক নিরাপত্তা বিষয়ক এই উপদেষ্টার অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত সমালোচনার ঝড় বয়ে যায়। তদন্তের দাবিতে মুখোর পুরো কাবুল।

হাবিবুল্লাহ আহমাদজাই বলেন, প্রেসিডেন্ট প্যালেসে একটি চক্র গড়ে উঠেছে। তারা যেমন চরমভাবে দুর্নীতিগ্রস্ত তেমনি যৌন নির্যাতনের সঙ্গেও লিপ্ত। প্যালেসের ভেতরের লোকেরা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই এ নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছেন।

অ্যাটর্নি জেনারেলের দফতর এক বিবৃতিতে জানায়, সরকারি পদের লোভ দেখিয়ে নারীদের ধর্ষণের অভিযোগ সচেতনভাবে তদন্ত করা হবে। স্বাধীন একটি তদন্ত কমিটি গঠন করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়েও কোনো আপোষ না করতে বলা হয়েছে।

তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং অভিযোগের বিপরীতে হাবিবুল্লাহ আহমাদজাইকে তার কাছে থাকা সকল প্রমাণাদি বৃহস্পতিবারের মধ্যে জমা দেয়ার আহ্বান জানিয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ