শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে উ. কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

সান্দ্রা নন্দিনী : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট-বার্তার পরই মঙ্গলবার এই মনোভাব ব্যক্ত করা হয়। উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনকে নিয়ে ট্রাম্পের উষ্ণ মন্তব্যের পর বিষয়টি নিয়ে খুব সচেতনভাবে শব্দ ব্যবহার করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান অর্টাগাস। এএফপি

সাংবাদিকদের অর্টাগাস বলেন, ‘আমি তো মনেকরি সমগ্র উত্তর কোরিয়ার ‘উইপন্স অব মাস ডেস্ট্রাকশন’-ডবিøউএমডি কর্মসূচিই জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। তাই যুক্তরাষ্ট্র আশা করে দেশটির ডব্লিউএমডি কর্মসূচির একটি শান্তিপূর্ণ সমাধানের প্রেক্ষিতেই প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরীয় শীর্ষনেতা কিমের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আমরা অসংখ্যবার একথা বলেছি এবং আবারও বলছি যে, উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ চলতেই থাকবে যতদিন না পরিস্থিতির পরিবর্তন আসে।’

চারদিনের জাপান সফরে গিয়ে ট্রাম্প টুইটারে বলেন, ‘উত্তর কোরিয়া খুবই স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে আমার কিছু লোক এবং অন্যান্য কয়েকজন বিরক্ত হলেও, আমি হইনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়