শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড নেপালি কিশোরী বন্দনার!

রাশিদ রিয়াজ : টানা ১২৬ ঘণ্টা ধরে নেচে নেপালের অষ্টাদশী কিশোরী বন্দনা কেরালার হেমলতার ২০১১ সালে ১২৩ ঘন্টা ১৫ মিনিট নাচের গড়া রেকর্ড ভাঙ্গলেন। হেমলতা ওই রেকর্ড গড়েছিলেন ৩৭ বছর বয়সে। কোনো বিরতি ছাড়াই পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা বন্দনা নেপাল এভাবে নেচে নাম তুললেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ। ‘লঙ্গেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে তার এই রেকর্ড ফের কে ভাঙ্গেন তার অপেক্ষা এখন।

নেপালি সঙ্গীতের সঙ্গে বন্দনা এধরনের টানা সোলো নাচ নাচেন প্রায় পাঁচদিন (২৩ থেকে ২৮ নভেম্বর) ধরে। নাচের ফাঁকে ক্ষণিক বিরতিতে বন্দনা শুধু এনার্জি ড্রিংকস, দুধ ও পুষ্টিকর খাবার খেয়েছেন। কাঠমান্ডুর বিগ ফুডল্যান্ড রেস্টুরেন্ট হলে এ নাচের আয়োজন করা হয়। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বন্দনাকে সংবর্ধনা দেন ও ভবিষ্যতে এধরনের নাচ আরো ভালো করতে উৎসাহ দেন। বন্দনা দরিদ্র নারীদের সাহায্য করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মাত্র পাঁচ বছর বয়সে নেচে বন্দনা সাড়া ফেলেন। নেপাল ছাড়াও ভারতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন বন্দনা। কাঠমান্ডুতে দ্বাদশ শ্রেণীতে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশুনা করছেন এই নৃত্য শিল্পী। সিনহুয়াকে বন্দনার বাবা রাম নেপাল বলেন বিশে^ সে আমাদের দেশের মুখ উজ্জ¦ল করেছে। সে আমাদের সবার গর্ব। আমাদের সমাজে নাচা তো দূরের কথা মেয়েদের হাসাও কঠিন। বন্দনা প্রমাণ করলেন মেয়েরা এগিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়