শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ আন্ডারডগ হয়েই খেলুক, বললেন রোডস

স্পোর্টস ডেস্ক : আর তিন পরেই ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞের ব্যাটে-বলের লড়াই। এইবারের আসরে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে ফেবারিট বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। শক্তিশালী দল হিসেবে বাংলাদেশকে দুর্বল দল মনে করছেন অনেকেই। তাই জাতীয় দলের কোচ স্টিভ রোডস চান অন্যান্য দলগুলোর তুলনায় একটু পিছিয়ে থেকেই বিশ্বকাপ মিশন শুরু করুক টাইগাররা। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন।

যদিও আন্তর্জাতিক ওয়ানডেতে ক্রিকেটে বড় দলকে হারিয়ে দেওয়া এখন আর কঠিন কিছু নয় বাংলাদেশের জন্য। তারপরেও চাপ সামলে নিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে চান রোডস। তার মতে, ‘আমরা একটু পিছিয়ে থেকেই শুরু করতে চাই। আন্ডারডগ হয়ে মাঠে নামার মজাই অন্যরকম। তাহলে আমরা বড় দলগুলোকে চমকে দিতে পারব।’

তিনি আরো বলেন, ‘সবাই বাংলাদেশকে নিয়ে বলবে, ‘ওরা কিভাবে বড় দলকে হারিয়ে দিচ্ছে।’ আমরা যদি পথ না হারাই তাহলে আমরা চমকে দিতে পারব তাদের। আমাদের ভালোভাবে চাপ সামলানো উচিত।’

ড্রেসিং রুমের আত্মবিশ্বাস স্বস্তি দিচ্ছে রোডসকে। সা¤প্রতিক সময়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতার পর থেকে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রোডস জানান, ‘আমাদের ড্রেসিং রুম বেশ আত্মবিশ্বাসী। তবে আমরা জানি, আমাদের বেশ ভালো কয়েকটি দলের বিপক্ষে খেলতে হবে। প্রতিপক্ষকে আমরা সম্মান করি, তবে ভয় পাই না।’

  • সর্বশেষ