শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তানের এই একটা দুঃখ আজও দূর হয়নি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অন্যতম সফল দল পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সবগুলো আসরে অংশগ্রহণের পাশাপাশি একবারের শিরোপাজয়ী এবং একবার রানার্সআপও হয়েছে পাক বাহিনী। তবুও বিশ্বকাপে একটা আফসোস তীব্রভাবে পোড়ায় পাকিস্তান ক্রিকেট দলকে। এবার ইতিহাস পাল্টানোর দায়িত্ব পড়েছে সরফরাজ আহমেদের কাঁধে। ইতিহাসটা হলো বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো আসরে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। ভারতকে হারাতে পারেনি কখনো। এবার এই ইতিহাসটা পাল্টে দিতে পারবে পাকিস্তান?

ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াই ছাপিয়ে এটি দুই দেশের মর্যাদার বিষয়। সে কারণে এ ম্যাচে খেলার চেয়ে খেলার বাইরের ব্যাপার-স্যাপারগুলোই বেশি মাথাচাড়া দেয়। কিন্তু অনেক বছর ধরেই ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই বড্ড একপেশে। বিশ্বকাপে তো এটি পুরোপুরিই ভারতের। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বকাপে ছয়টি ম্যাচের একটিতেও জেতেনি পাকিস্তান। তবে এবারের বিশ্বকাপে এ ইতিহাসটা পাল্টাবে বলেই মনে করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

ইনজামাম নিজেই দুর্দশাগ্রস্থ এই ইতিহাসের অংশ। তার ক্যারিয়ারের সঙ্গে মিশে আছে এটি। ১৯৯২ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিলেন। সিডনির সে ম্যাচে পাকিস্তান ভারতের ২১৬ রানও তাড়া করতে পারেননি। এরপর ১৯৯৬ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল, ইংল্যান্ডে ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচ, দক্ষিণ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপে পরপর তিন হার।

ইনজামাম তাই এবার ভিন্ন ভূমিকায় অভিশাপটা কাটাতে চান। তিনি আশাবাদীও, ‘আমি আশাবাদী বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে পরাজয়ের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারব। আমাদের এখানে ভারত-পাকিস্তান ম্যাচ খুব গুরুত্ব নিয়ে দেখা হয়। কেউ কেউ তো বলে, অন্য সব ম্যাচ হারুক কিন্তু ভারতের বিপক্ষে জিতলেই আমরা খুশি!’ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে। ওল্ড ট্র্যাফোর্ডে কি পুরোনো দুঃখ ঘোচাতে পারবে মিকি আর্থারের অধীনে থাকা পাক বাহিনী?

  • সর্বশেষ
  • জনপ্রিয়