শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা দেল রে’র পর ডি লিটকেও হারাতে যাচ্ছে বার্সা

রাকিব উদ্দীন : চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সাথে অনাকাক্সিক্ষত হারের পর এবার কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হারে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পর কাতালানদের মৌসুমের শেষটুকু খুব খারাপই যাচ্ছে। যার প্রভাব পড়তে যাচ্ছে দলের রদবদলেও।

বেশ ক’দিন ধরেই গুঞ্জন চলছে বার্সেলোনায় আসতে যাচ্ছেন আয়াক্সের অধিনায়ক ডি লিট। এ ব্যাপারে বার্সা অনেক আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত লিটকে নিয়ে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড। মূলত ডি লিটের এজেন্ট মিনো রাইওয়ালার সাথে চুক্তি করতে গিয়ে অতিরিক্ত কমিশন দাবির কারনে ফিরে আসে বার্সা সভাপতি। পরবর্তীতে মিমাংসা করার কথা থাকলেও আর করা হয়নি ব্যাপারটি। আর দলের এমন সংকটপূর্ণ অবস্থার কারনে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে ডি লিটকে আর পাওয়া হচ্ছে না বার্সার।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা সানের রিপোর্ট অনুযায়ী প্রতি মৌসুমে ডি লিটকে ১৪ মিলিয়নের বিনিময়ে নিজেদের ক্লাবে ভেড়াবে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ বছর বয়সী এ তারকাকে দলে আনতে চুক্তি করতে যাচ্ছে রেড ডেভিলসরা।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে ডি লিট নিজেও ম্যানইউর সাথে চুক্তি করতে আগ্রহী। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে হয়তো দেখা যাবে আয়াক্সের এ তারকাকে।

  • সর্বশেষ