শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গারাই জঙ্গি ও সন্ত্রাসের অন্যতম উৎস হয়ে উঠতে পারে যা হুমকি স্বরূপ বললেন, শাহরিয়ার কবির

মঈন মোশাররফ : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গারাই ভবিষ্যতে বাংলাদেশে জঙ্গি, মৌলবাদী সন্ত্রাসী তৈরীর অন্যতম উৎস হতে পারে। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে আইএস এর নতুন হুমকি ও কার্যক্রম, সরকার ও নাগরিক সমাজের করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশংকা প্রকাশ করেন তিনি। ডিবিসি

তিনি আরো বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত ৩৯টি জঙ্গি রোহিঙ্গা সংগঠনের সন্ধান পাওয়া গেছে, যা দেশের জন্য হুমকি স্বরূপ। ওয়াজ বা খুৎবায় যারা ভিন্ন সম্প্রদায়, ভিন্নমত, ভিন্ন ধর্ম ও ভিন্ন জীবনধারায় বিশ্বাসীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে তাদেরকে প্রতিহত করতে হবে।

এ সময় মাদ্রাসা শিক্ষাকে মানবিক ও যুগোপযোগী করার পাশাপাশি সব শিক্ষা মাধ্যমে বাঙ্গালির ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবি জানান তিনি। সেই সাথে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করার দাবিও জানান শাহরিয়ার কবির। সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়