শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট সম্প্রসারণে উইলো টিভি ও টাইমস অব ইন্ডিয়ার সাথে ১’শ কোটি ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : মাত্র কয়েক মাস আগে নতুন করে আইসিসির সদস্যপদ পেয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই বড় কদম তুলতে চলেছে দলটি। ২০২১ সালের মধ্যে নিজেদের টি-টোয়েন্টি লিগ আয়োজন করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা।

উইলো টিভি ও টাইমস অব ইন্ডিয়া কোম্পানির সাথে ১’শ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। অবকাঠামোর উন্নয়ন, একাডেমী গঠন ও পেশাদার টি-টোয়েন্টি লিগ আয়োজনের লক্ষ্য মাথায় নিয়ে এই চুক্তি করেছে দলটি।

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড গত নভেম্বরে এমন প্রস্তাব দিয়েছিল, চুক্তির যুদ্ধে অন্যান্য কোম্পানিকে পেছনে ফেলেছে টাইমস অব ইন্ডিয়া ও উইলো টিভি, যারা মূলত আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান।

টাইমস অব ইন্ডিয়ার সাতইয়ান গাজওয়াজি বলেছেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় খেলা। কিন্তু ক্রিকেট পেশাদার স্পোর্টসের বাজারে ছোট পরিসরে অবস্থান করছে। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের চেতনা ও উত্তেজনার কমতি নেই। সারা দুনিয়ায় ক্রিকেট উপভোগ করে আসছে দর্শকরা। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন করতে এবং যুক্তরাষ্ট্রে বিশ্বমানের ক্রিকেট আয়জন করতে বদ্ধপরিকর আমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়