শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্ধবীর মামলায় গ্রেপ্তার হলেন ম্যারাডোনা

আবদুল অদুদ : খেলোয়াড়ি জীবনে থাকতেই মাঠের বাইরের ঘটনার কারণে নিয়মিত আলোচনায় থাকতেন আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। খেলা ছাড়ার পরও ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। -জাগো নিউজ

সবশেষ কীর্তি ঘটলো গ্রেপ্তারের মাধ্যমে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর, ম্যারাডোনার সাবেক বান্ধবী রসিও অলিভার করা মামলার কারণে বুয়েনস আয়ারস বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ম্যারাডোনাকে।

গত ডিসেম্বরে ছাড়াছাড়ি হওয়ার আগে ছয় বছরের সম্পর্ক ছিলো ম্যারাডোনা-অলিভার মধ্যে। বিচ্ছেদের পর অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ৯ মিলিয়ন ডলার বা ৭৬ কোটি টাকার মামলা ঠুকে দিয়েছে অলিভা।

সে মামলার জেরেই মেক্সিকো থেকে ফেরার পথে গ্রেপ্তার করা হয় ম্যারাডোনাকে। স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিপক্ষে এ মামলা লড়বেন অলিভা।

তবে গ্রেপ্তারের পর তাকে আটকে রাখেনি পুলিশ। কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তারের পর আলাদাভাবে ডেকে নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে অলিভার মামলার ব্যাপারে এবং আগামী ১৩ জুন পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়