শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্যাবের কমিটি গঠনে কাউন্সিল চলছে

শিমুল মাহমুদ: বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নতুন কমিটি গঠনে কাউন্সিল চলছে।

শুক্রবার (২৪ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কাউন্সিল চলবে। এতে সভাপতি পদে ডা. হারুন অর রশিদ ও ডা. মোস্তাক রহিম স্বপন এবং মহাসচিব পদে ডা. আবদুস সালাম ও ডা. রফিকুল ইসলাম বাচ্চু নির্বাচন করছেন। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিসহ সাংগঠনিক জেলা শাখার মোট ২৬৫ জন ভোটাভুটির মাধ্যমে কেন্দ্রীয় পাঁচ পদে নেতৃত্ব নির্বাচন করবেন।

ড্যাবের দফতরের দায়িত্বে থাকা ডা. হারুন অর রশিদ খান রাকিব বলেন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব- এ পাঁচ পদে নির্বাচন হবে। রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

এবার কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনে মোট কাউন্সিলর ২৬৫ জন। এদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৬১ জন সদস্য ও বাকিরা সাংগঠনিক জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব। ডা. রাকিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। পাঁচটি পদে ৭০টির মতো নমিনেশন ফরম বিক্রি হয়। সেখান থেকে শেষ পর্যন্ত এখন পাঁচ পদে ১০ জন প্রার্থী আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়