শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেথিতে হারলেন রাহুল, হারলেন আরো হেভিওয়েট প্রার্থী

আসিফুজ্জামান পৃথিল : নিজের ঐতিহ্যবাহী আসন আমেথিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে গেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবশ্য তিনি জয় তুলে নিয়েছেন নিজের বিকল্প আসন কেরালার ওয়ানান্দ-এ। এদিন অনেক হেভিওয়েট প্রার্থী বৈতরণী পার করতে পারলেও হেরেও গেছেন অনেকে।

জয়বঞ্চিত বড় নামের প্রার্থীদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, পশ্চিমবঙ্গ কংগ্রেসের জেষ্ঠ্যমন্ত্রী দীপা দাসমুন্সি, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এছাড়াও হেরেছেন কংগ্রেসের তরুণ নেতা ও উত্তর প্রদেশ (পশ্চিম) কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। হেরেছেন কংগ্রেসের প্রবীণ নেত্রী শৈলা দিক্ষিত। মুম্বাই থেকে নির্বাচন করে হেরে গেছেন সাবেক কংগ্রেস এমপি ও অভিনেতা সুনিত দত্তের কন্যা প্রিয়া দত্ত। তবে মুম্বাই থেকেই কংগ্রেসের টিকিটে জয় তুলে নিয়েছেন উর্মিলা মার্তÐকর। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব জয় তুলে নিলেও হেরে গেছেন তার স্ত্রী ডিম্পল যাদব। বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে হেরেছেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। হেরেছেন অভিনেতা ও কংগ্রেস নেতা রাজ বাব্বার। পাটনা সাহিব থেকে কংগ্রেসের হয়ে নির্বাচন করে হেরেছেন অভিনেতা শত্রæঘœ সিনহা।
তবে জয় পেয়েছেন অন্য হেভিওয়েটরা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছেন। জয় পেয়েছেন রাজনাথ সিং, নিতুন গড়করি, প্রজ্ঞা ঠাকুর, বরুণ গান্ধী, মানেকা গান্ধী, সাক্ষী মহারাজ। পশ্চিমবঙ্গ থেকে জিতেছেন বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বোস, লকেট চ্যাটার্জি। জয় পেয়েছেন সানি দেওল, হেমা মালিনিও। জয় তুলে নিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহও। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়