শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরুটা ভালো করে আত্মবিশ্বাস বাড়াতে চান মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে সব দলগুলো এখন অবস্থান করছে ইংল্যান্ডে। আর বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে টাইগার কাপ্তান ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন।

অনুষ্ঠানে ম্যাশ ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস, আফগানিস্তানের গুলবাদিন নাঈব, ইংল্যান্ডের ইয়ন মরগান, পাকিস্তানের সরফরাজ আহমেদ, ভারতের বিরাট কোহলি, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

মাশরাফিকে জিজ্ঞেস করা হয়েছিল, এবারের বিশ্বকাপে কেমন করবে তার দল? উত্তরে ম্যাশ জানান, ‘আমাদের দলে সিনিয়র-জুনিয়র খেলোয়াড়ের মিশেল আছে। তারা টপ লেভেলের ক্রিকেট খেলছে। তাদের পারফরম্যান্সও দুর্দান্ত। কদিন আগেই আমরা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছি। এটা আমাদের বিশ্বকাপে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’

সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগাররা অনেক উন্নতি করেছে জানালে মাশরাফি জানান, ‘গত চার বছরে আমরা ভালো করেছি। এই বিশ্বকাপে শুরুটা ভালো চাই। শুরুটা ভালো করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। বড় ইভেন্টে এটা জরুরি। শুরুটা ভালো হলে নির্ভর করা যায় কতদূর যাওয়া যাবে। আর আমাদের প্রথম প্রতিপক্ষ কিন্তু ফাফ ডু প্লেসিসের দল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়