শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৯:২০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশকে গড়পড়তা দল হিসেবে দেখছেন ভন

স্পোর্টস ডেস্ক : বর্তমানে বাংলাদেশ দল অসাধারণ পারফর্মেন্সে থাকলেও দলকে ভালো চোখে দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। বাংলাদেশের বোলিং এবং ব্যাটিংকে গড়পড়তা উল্লেখ করে তলানিতেই রেখেছেন তিনি।

সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমানদের নিয়ে গড়া বাংলাদেশ দলের বোলিং বিভাগ দশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর দিয়েছেন তিনি। সেই তুলনায় টাইগারদের ব্যাটিং লাইন আপ বেশি পয়েন্ট পেয়েছে। দলের চার অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। যে কারণে ব্যাটিংয়ে দশে ছয় পয়েন্ট দিয়েছেন তিনি।

কিন্তু টাইগারদের সামগ্রিক পারফর্মেন্স সন্তোষজনক না হওয়ায় দশের মধ্যে চার পয়েন্ট দিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় বিশ্বকাপের দল বিশ্লেষণের সময় তিনি বলেছেন, ‘বাংলাদেশের বোলিং দশের মধ্যে পাঁচ পাবে। তাদের রয়েছে সাকিব আল হাসান, পেস বোলিং বিভাগও তাদের দারুণ। ব্যাটিংয়ে রয়েছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এখানে দশে ছয় পাচ্ছে তারা। সব মিলিয়ে ফর্ম তেমন একটা ভালো নয়। তাই দশের মধ্যে চার দিচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়