শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা বুধবার বলছে আবহাওয়া অধিদপ্তর

মোহাম্মদ মাসুদ : টানা কয়েক দিন ভ্যাপসা গরমের পর বুধবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। ডিবিসি

আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, নোয়াখালী, রাঙামাটি, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানেসহ খুলনা বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৭২ ঘণ্টার আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের কার্যশক্তি বৃদ্ধি পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়