শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিহার, উত্তর প্রদেশে নিয়মবহির্ভূতভাবে ইভিএম সরানোর ভিডিও ভাইরাল, পুরো সিস্টেম নিয়েই প্রশ্ন

আসিফুজ্জামান পৃথিল : ভারতে ইভিএম মেশিন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রভাবিত করার অভিযোগের মধ্যেই ভাইরাল হয়েছে প্রাইভেট কারে করে অনিয়মতান্ত্রিকভাবে ইভিএম পরিবহনের ভিডিও। উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং বিহারে এভাবে ইভিএম সরিয় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবারের ফলাফল ঘোষণাকে সামনে রেখে ইভিএম জালিয়াতির অভিযোগে সরব রয়েছে বিরোধীদলগুলো। এনডিটিবি।

উত্তর প্রদেশের চানদাউলি আসনে নেওয়া একটি মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, ইভিএম বহন করে একটি কক্ষে ঢোকানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, এই আসনে সমাজবাদি পার্টির এক সমর্থক ভোটের পরদিনই কেনো ইভিএম সরানো হচ্ছে সেই প্রশ্ন করছেন। এই প্রশ্নের জবাব কেউ দেয়নি। তবে প্রশাসন বলছে ভিডিওতে দেখা যাওয়া ইভিএমগুলো রিজার্ভ রাখা ছিলো। ‘লজিস্টিক্যাল কারণে’ এগুলো কাউন্টিং সেন্টারে আনা হয়েছে। তবে সমাজবাদি পার্টিল অভিযোগ এগুলো আগে থেকেই ইঞ্জনিয়ারিং করে রাখা। এগুলো দিয়ে ব্যবহৃত ইভিএম বদলানো হবে।

একই ধরণের ভিডিও দিয়েছেন গাজিপুর কেন্দ্রের বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী। বিহার, পাঞ্জাব এবং হরিয়ানার বেশ কিছু আসনেও প্রায় একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইভিএম এর বিরুদ্ধে বুধবার বিরোধীদলগুলো নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়