শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে ইমামদের পর পুরোহিতদেরও ভাতা দেবে তৃণমূল

মুসবা তিন্নি : মুসলিম তোষণ ! এই শব্দটা বারবার শুনতে হয়েছে মমতা ব্যানার্জীকে। বিজেপি এমনও বলেছে যে, রাজ্যে মুসলিমরা যাই করুক মমতা ব্যানার্জী কোন পদক্ষেপ নেন না। বিজেপি এও বলেছে যে, মুসলিমদের তুষ্ট করার জন্যই মমতা ব্যানার্জী মহরমের দিন রাজ্যে দশমি নিষিদ্ধ করেছে, এবং কয়েকটা স্কুলে সরস্বতী পুজাও বন্ধ করা হয়েছে। এছাড়াও মুসলিম ভোট ব্যাঙ্কের জন্য ইফতার পার্টি তে যোগ, হিজাব পড়ে নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। ইন্ডিয়া র‌্যাগ
এর আগে মুসলিম ভোট পাওয়ার জন্য রাজ্যে ইমামদের ভাতা দেওয়া শুরু করেছিল মমতা ব্যানার্জীর সরকার। শেষে মমতা ব্যানার্জী হিন্দু ভোট ধরে রাখতে সাচ্চা হিন্দু সাজতে বসে যান।

আর এরজন্য তিনি বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান, এমনকি রাজ্যে কয়েকটি বিশাল মন্দির বানানোর প্রতিশ্রুতিও দেন। আর এবার মুসলিম ভোট ব্যাঙ্ক এর ভরসা বাদে মমতা সরকার হিন্দু ভোট ব্যাঙ্ক ধরতে মরিয়া হয়েছে। সেই ক্রমেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যে অগ্রদানী ব্রাহ্মণদের জন্য ভাতা চালু করার কথা ঘোষণা করেন। ফিরহাদ হাকিম এর অনুযায়ী, রাজ্যের কেবল অগ্রদানী ব্রাহ্মণ যারা শ্মশানের কাজে যুক্ত, তাঁদের ভাতা দেবে সরকার। কলকাতা পৌরসভার অধীনে সাতটি শ্মশান রয়েছে, ঐ শ্মশান গুলোতে মোট ৪৯ জন পুরোহিত শেষকৃত্য সম্পন্নের কাজ করেন। তাঁদের এবার প্রতি শেষকৃত্য পিছু ৩৮০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়