শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ পরিবার

বি.এম. লিপি আক্তার : ছাত্রলীগের কমিটি হওয়ার পর থেকে চলমান সব সমস্যা ১৯ মে রাতে ধানমন্ডি ৩/অ পার্টি অফিসে দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে সমাধান করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলো করেছিলাম তার সবক’টি দাবি মেনে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক। তারা অনাকাক্সিক্ষত ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন।

খুব শীঘ্রই আপার সঙ্গে আমাদের দেখা করিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। ১৩ মে মধুর ক্যান্টিনে রোকেয়া হলের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশাসহ অনান্য নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার বিচার দ্রুত হবে বলে জানিয়েছেন তারা।

যে ১৭ জনের নামে বিতর্ক আছে তাদের পদগুলো শূন্য হবে, হয়তো দু-একজন থাকবে যাদের শুধুমাত্র বয়সের সমস্যা তাও আপার অনুমতির সাপেক্ষে। দু-একদিনের মধ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। অন্য আর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়গুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। এই শূন্য পদগুলোতে ত্যাগী যারা বাদ পড়েছে তাদের মূল্যায়ন করা হবে। ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ পরিবার, সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক। ফেসবুক থেকে

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়