শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন আমির

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আমির। প্রাথমিক পর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক না পেলেও পরবর্তী সময়ে তাকে নেওয়া হয়েছিলো এবং বলেছিলো যদি এই সিরিজে ভালো করে তবে বিশ্বকাপ দলে জায়গা পাবেন এই পেস বোলার। কিন্তু ভাগ্য সপ্রসুন্ন হয়নি আমিরের। জলবসন্ত হওয়ায় সিরিজটি খেলতে পারেননি। তাই এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছিলো বিশ্বকাপ খেলার ভাগ্য হারিয়ে পেললেন আমির। তবে অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমিরের পারফর্মেন্স বিবেচনায় নিয়েই এবারের ইংল্যান্ড বিশ্বকাপের চ‚ড়ান্ত স্কোয়াডে ডাকা হয়েছে তাকে, দল ঘোষণার সময় বলেছিলেন প্রধান নির্বাচক ইনজামামুল হক।

বিশ্বকাপের জন্য আজ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে অভিজ্ঞতার কারণে দলে জায়গা মিলেছে পেসার ওয়াহাব রিয়াজের। ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন আসিফ আলি। দুটি অর্ধশতক হাঁকিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাকেও বিশ্বকাপের দলে রেখেছে পাকিস্তান।

প্রাথমিক স্কোয়াডে থাকা পেসার জুনায়েদ খান, ফাহিম আশরাফ এবং আবিদ আলিকে বাদ দিয়েছে পাকিস্তান। ইংলিশদের বিপক্ষে বল হাতে কার্যকরী ছিলেন না জুনায়েদ এবং ফাহিম।

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলে মাত্র ৫ রান করেছিলেন আবিদ আলি। অপরদিকে ইংলিশদের বিপক্ষে বল হাতে কার্যকরী ছিলেন না জুনায়েদ এবং ফাহিম। তবে আসিফ আলিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকেরা।

ইনজামাম বলেন, ‘আমরা এই তিনজনকে নিয়েছি অভিজ্ঞতার কারণে। ওয়াহাব রিভার্স সুইং করতে পারদর্শী এবং আমির ইংল্যান্ডে ভালো খেলেছে বিধায় তাদের নেয়া হয়েছে। আর আসিফ লেট মিডল অর্ডারে দ্রুত রান তুলতে সক্ষম।’

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, আসিফ আলি এবং ওয়াহাব রিয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়