শিরোনাম
◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র রমজানে ইসরায়েলের খেজুর বয়কট করতে যুক্তরাজ্যে ক্যাম্পেন

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসের শুরু থেকে যুক্তরাজ্যের ইসলামি ও মানবাধিকার সংস্থাগুলো দখলদার ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কটের আহ্বান জানিয়ে ক্যাম্পেন শুরু করেছে। লন্ডনে ইসলামী মানবাধিকার কমিশনের প্রধান মাসুদ সাজারা বলেন, ইহুদিবাদী ইসরাইল মোট ১৫১ মিলিয়ন পাউন্ড খেজুর রপ্তানি করেছে। এরমধ্যে ২৩ মিলিয়ন পাউন্ড খেজুর শুধুমাত্র ইংল্যান্ডেই আসছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, এসব খেজুর সেই জমির গাছ থেকে সংগ্রহণ করা হচ্ছে, যে জমি ও গাছ জোরপূর্বক ফিলিস্তিনিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা ইংল্যান্ডের মুসলমানদের কাছে ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কট করে, শুধুমাত্র ফিলিস্তিনিদের খেজুর ক্রয় করতে আহ্বান জানাচ্ছি।

ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইকনার এক খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের কাছ থেকে জোরপূর্বক যে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে ৬০ শতাংশ খেজুর রপ্তানি করা হয়। এসব খেজুর বাগানের পরিচর্যা করার জন্য কম মজুরিতে ফিলিস্তিনের দরিদ্রদের কাজে লাগানো হয়। এমনকি খেজুর সংগ্রহের জন্য শিশুদেরও ব্যবহার করে থাকে।

এর আগে ২০০৫ সালে ফিলিস্তিনের ১৭০ টিরও বেশি সংগঠন “Boycott, ban and sanctions” নামক একটি প্রচারণা চালু করে। এ প্রচারণার মাধ্যমে ইসরাইলের সাথে ব্যবসা এবং তাদের পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশ্বব্যাপী এই প্রচারণাটিকে স্বাগত জানানো হয়েছে। আমাদের সময়

  • সর্বশেষ