শিরোনাম
◈ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ◈ ১৫ দিন পর সচল এলএনজি টার্মিনাল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ ◈ কৃষকের হাতে পৌঁছানোর আগে পরীক্ষার আওতায় আসবে আমদানিকৃত কীটনাশক ◈ ১০ মিনিটেই দর্শক কমেছেন প্রায় ৪৪ হাজার! শেখ হাসিনার লাইভে আসলে কী ঘটেছিল? ◈ ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর ◈ শেখ হা‌সিনা ইস‌্যু‌তে আবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়? ◈ একলাফে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম ◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় রাউন্ডেও মুক্তিযোদ্ধার সঙ্গে পারলো না শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক : চলতি প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডেও মুক্তিযোদ্ধাকে হারাতে পারলো না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ১-১ ড্র করে শেখ জামাল। এর আগে প্রথম রাউন্ডে মুক্তযোদ্ধার কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল। কিন্তু গোলরক্ষকের অসাধারণ সেভের ফলে তা হয়নি। তবে আট মিনিট পর সলোমন কিংয়ের আর হেড ফেরাতে পারেননি তিনি।

৩০ মিনিটে সমতায় ফেরে লিগের প্রথম পর্বে শেখ জামালকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া মুক্তিযোদ্ধা সংসদ। হাবিবুর রহমানের থ্রো ইনে একজন হেড করার পর জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর ভলি জাল খুঁজে পায়।

এরপর বারবার আক্রমণ করলেও দু’দলের কেউই জাল খুঁজে পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। ১৪ ম্যাচে তিন জয় ও ছয় ড্রয়ে ১৫ পয়েন্ট শেখ জামালের। চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট মুক্তিযোদ্ধা সংসদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়