শিরোনাম
◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা ◈ সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন ◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব‌লিউড অ‌ভি‌নেত্রী প্রীতি জিনতার সাথে প্রেমের গুঞ্জন, কী বললেন অ‌স্ট্রেলিয়ার সা‌বেক ক্রিকেটার ব্রেট লি?

স্পোর্টস ডেস্ক : এক সময় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লির প্রেমের গুঞ্জন ছিল ক্রিকেট ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। বিশেষ করে ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়ে খেলাকালীন সময়ে এই গুঞ্জন আরও জোরালো হয়। তবে দীর্ঘদিন পর সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রেট লি।

ভারতীয় সংবাদমাধ্যম বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্ট জানিয়ে দেন, বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গেই তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। -- ডেইলি ক্রিকেট

প্রীতি জিনতাকে নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে ব্রেট লি বলেন, “প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। সে সময় তিনি পাঞ্জাব দলের মালিকপক্ষের একজন ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন মানুষ এবং আমি তাকে খুবই শ্রদ্ধা করি। এ ধরনের গুঞ্জন আমাকে কখনো বিরক্ত করেনি, কারণ সত্যটা আমি জানতাম। মানুষ নানা ধরনের অনুমান করতেই পারে, কিন্তু আমি কখনো সেগুলোকে গুরুত্ব দিইনি।

আইপিএলে একসঙ্গে কাজ করার সময় ব্রেট লি ও প্রীতি জিনতাকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি একবার মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) প্রীতি জিনতা নিজেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন।

তিনি লিখেছিলেন, প্রতি বছরই ব্রেটের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন শুনতে শুনতে বিষয়টি এখন পুরোনো হয়ে গেছে। দুঃখিত, এখানে নতুন কোনো খবর নেই। আমরা শুধু ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেছিলেন। তাদের একটি সন্তান রয়েছে। তবে দুই বছর পর আলাদা হয়ে যান তারা এবং ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন ব্রেট লি। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে প্রীতি জিনতার নাম সে সময় পাঞ্জাব কিংসের সহ-মালিক ও ভারতীয় ব্যবসায়ী নেস ওয়াডিয়ার সঙ্গেও আলোচনায় ছিল। পরে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডএনাফকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন এই দম্পতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়