শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তপাত বন্ধে জাদুর আঠা কাজ করবে সেলাইয়ের বিকল্প হিসেবে

মৌরী সিদ্দিকা : মাত্র ২০ সেকেন্ডে ক্ষত জোড়া দিতে সক্ষম এমন একটি ‘যাদুর আঠা’ অদূর ভবিষ্যতে মানব দেহের মারাত্মক ক্ষত সারিয়ে তুলতে সক্ষম হবে। এতে অতিরিক্ত রক্তপাতের কারণে অকালে প্রাণ হারানোর আশংকা কমবে। যুদ্ধ ক্ষেত্র বা দুর্ঘটনার কারণে আহত লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যাবে। - পার্স টুডে

প্রাণী দেহের ওপর এ আঠার পরীক্ষা করা হয়েছে এবং তাতে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। ক্ষত স্থানে লাগানোর পর আঠাকে সক্রিয় করার জন্য অতিবেগুনী বা ইউভি রশ্মি ব্যবহার করতে হবে। তাতে ক্ষত স্থানে পানিরোধক এ আঠা আটকে যাবে। সাথে সাথেই বন্ধ করে দেবে রক্তক্ষরণ। পানি, জেলেটিন এবং কিছু রাসায়নিক উপাদান মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে এ আঠা। ভেজা কোষকলার ওপরও এটি কার্যকর হবে। তাই ক্ষতস্থানকে সেলাই করা বা স্টেপল করে আটকে দেয়ার প্রয়োজনই পড়বে না। পরীক্ষামূলক ভাবে এ ‘যাদুর আঠা’ দিয়ে ৬ মিলিমিটার ক্ষত ২০ সেকেন্ডে জোড়া দেয়া সম্ভব হয়েছে।

চীনের জেইজিয়ান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। এর আগে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য আঠা তৈরি করা হয়েছে। তবে সে গুলো বড় রক্তনালী বা হৃদপিণ্ডের ভেতরে যে গতিতে রক্ত প্রবাহিত হয় তা ঠেকানোর মতো জোরদার নয় মোটেও।

প্রাণী দেহে সফল ভাবে এ আঠা প্রয়োগ করা গেলেও মানব দেহে প্রয়োগ নিয়ে কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। অবশ্য আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটি মানুষের শরীরে প্রয়োগ করা সম্ভব হবে বলেও বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ