শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে অনুমোদনহীন তিন সেমাই কারখানা বন্ধ ৯০ হাজার টাকা জরিমানা

মুসবা তিন্নি : দিনাজপুরের হিলিতে বিএসটিআই এর অনুমোদনহীন কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে তিন মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তিনটি সেমাই কারখানার মালিককে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। -আরটিভি

মঙ্গলবার উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম। ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেমাই কারখানা তৈরি এবং সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় আব্দুর রাজ্জাক নামে কারখানা মালিককে ৪০ হাজার টাকা, তারিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, আরেক সেমাই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, তিনটি সেমাই কারখানার মালিককে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংসহ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ