শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেদ্দায় হজযাত্রীদের ইমিগ্রেশন এবার দেশেই হবে, বললেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : হজের সময় সৌদি আরবের জেদ্দায় ইমিগ্রেশনের কাজ এবার দেশে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, চলতি বছর হজ পালনে হজযাত্রীদের দুর্ভোগ কমাতে এ সুবিধা দেয়া হচ্ছে। আজ সোমবার রাজধানীর হজক্যাম্প পরিদর্শনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজের সময় ফ্লাইট মিস বড় সমস্যা না, এর চেয়ে বড় সমস্যা জেদ্দায় ইমিগ্রেশন করা। একজন হজযাত্রীকে ৮ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে খাবার এবং টয়লেটের সমস্যায় পড়তে হয়। আমরা সৌদি সরকারকে এর সুরাহা করতে প্রস্তাব দেই, তারা সাড়া দিয়েছে। ইতোমধ্যে তারা সার্ভে করেছে, একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি তিনবার পরিদর্শন করেছে।

এ সময় তার সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান, হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম, পিডব্লিউডির অতিরিক্ত সচিব আব্দুল মজিদের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া হজযাত্রায় বাংলাদেশে বসেই হজযাত্রীরা সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আরও ৫টি সমস্যার কথা জানানো হলে সৌদি সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, হজের মৌসুমে হজক্যাম্পে হাজার হাজার মানুষের আগমন ঘটে। কিন্তু ডর্মিটরি ও মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় দুর্ভোগে পড়তে হয়। আমরা এবার এই কষ্ট দূর করতে চাই। হজ ফ্লাইটের আগেই মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণের কাজ শেষ হবে। একই সঙ্গে হজক্যাম্পে থাকা ১৪টি ডর্মিটরিতে এয়ারকুলারের ব্যবস্থা করা হবে।

এ ছাড়াও তিনি বলেন, অসাধু উপায় অবল্বম্বনের কারণে প্রতি বছর এজেন্সিগুলোকে শাস্তি দেওয়া হয়, যারা পরবর্তীতে হজ কার্যক্রমে অংশ নিতে পারেন না। গত বছরে শাস্তি পাওয়া এজেন্সিগুলো এখনও আসতে পারেনি, বাকি সময়ের মধ্যে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়