শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তা ও ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না, বললেন মেয়র আতিক

সুজিৎ নন্দী : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাস্তা ও ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না।

রোববার মহাখালী পুরো কাঁচাবাজারটি পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কিনা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছে কিনা যাচাই করেন। তাছাড়া মাংস দোকানগুলোতেও গিয়ে দাম যাচাই করেন।

পরিদর্শন শেষে মেয়র বলেন, বেশিভাগ বাজারে মূল্য নিয়ে সমস্যা। রাস্তা ও ফুটপাতে কোনো দোকান বসতে দেয়া হবে না। ফুটপাত ও রাস্তা দখল করে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়িরা ব্যবসা করছেন। এটা চলতে দেয়া হবে না। তিনি পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য বাজারও পরিদর্শন করবেন বলে জানান। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ