শিরোনাম
◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ ◈ ডা. জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ◈ বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ◈ সরকারি নিয়োগে দীর্ঘ অপেক্ষা, শূন্য পদের সংখ্যা ৫ লাখ ছাড়াল ◈ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগ্রহ থাকা সত্ত্বেও শুধু সামাজিক প্রতিবন্ধকতার কারণে উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে পিছিয়ে পড়ছে মেয়েরা, বললেন রাশেদা কে চৌধুরী

সৌরভ নূর : একটু খেয়াল করলে দেখা যায় মাধ্যমিকের ফলাফলে একটা বড় অংশ মেয়েদের দখলে, কিন্তু উপরে উঠার সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে সেই সংখ্যা তুলনামূলক হারে কমতে থাকে। উচ্চ শিক্ষা কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই এই অবস্থা লক্ষণীয় হয়ে ওঠে। এর জন্য দায়ী কি মেয়েদের অনাগ্রহের কারণ নাকি সামাজিক ভীতি ও প্রতিবন্ধকতা? এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, এর জন্য সামাজিক কারণগুলো অন্যতমভাবে দায়ী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিভাবকরা মেয়েদের নিয়ে চিন্তিত হয়ে পড়েন, এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এটা শুধু আশঙ্কাই নয়, এ ধরনের দুর্ঘটনা হর-হামেশায় ঘটছে আমাদের সমাজে। সেখান থেকেই বিভিন্ন ধরনের ভীতি জন্মাচ্ছে অভিভাকদের মনে। ফলে পারিবারিকভাবেই প্রথম প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় অধিকাংশ মেয়েকেই।

তিনি আরো বলেন, আগ্রহ থাকা সত্ত্বেও শুধু সামাজিক প্রতিবন্ধকতার কারণে মেয়েরা পিছিয়ে পড়ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এতোদিনে এটা প্রমাণ হয়ে গেছে শিক্ষার চাহিদা মেয়েদের মধ্যে তুলনামূলক একটু বেশি বৃদ্ধি পেয়েছে। সর্বস্তরের মেয়েরা এখন শিক্ষা নিতে চাই, কর্মমুখী জীবন গড়তে চাই। এখন সেই সুযোগটা শুধু তৈরি করে দিতে হবে। প্রতিদিন যে নতুন নতুন প্রতিবন্ধকতার জাল তৈরি হচ্ছে তার প্রতিরোধ গড়ে তুলতে পারলে মেয়েরা উচ্চ শিক্ষাসহ কর্মক্ষেত্রে সমান বিচরণ করতে সক্ষম হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়