শিরোনাম
◈ ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস, থাকছে আরও যেসব সুবিধা ◈ শুধু কাঞ্চনজঙ্ঘা নয় পঞ্চগড় থেকে এবার দেখা গেল এভারেস্ট ও মাকালু, ক্যামেরায় বিরল দৃশ্য ধারণ (ভিডিও) ◈ ভারতীয় ভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের শ্রমবাজার, পিছিয়ে বাংলাদেশ ◈ সাতক্ষীরায় লংমার্চফেরত জামায়াত-শিবিরের বাস খাদে, নিহত ১, আহত অন্তত ২০ ◈ খিলক্ষেতের বাড়িতে ডিজে পার্টির ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ◈ ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না: শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ◈ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্কের অভিযোগে এএসপি কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর ◈ যুব উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু ঢাকার পথে

খোকন আহম্মেদ হীরা : ভারতের দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু নারী ও পুরুষ মিলিয়ে নয়জন পর্যটক নিয়ে শুক্রবার বিকেল তিনটার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বরিশাল নদী বন্দর সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কের পাশের জেটিতে নোঙর করে জাহাজটি।

দীর্ঘ ৭০ বছর পরে গত ৩ এপ্রিল ভারতের পর্যটকবাহী প্রথম নৌযান আরভি বেঙ্গল গঙ্গা দেশী বিদেশী ১৯ জন পর্যটক নিয়ে বরিশালে পৌঁছে এবং ৪ এপ্রিল দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের টিআই মো. কবির হোসেন জানান, ভারতীয় দ্বিতীয় পর্যটকবাহী নৌযান এমভি মহাবাহু গত ৫ মে ভারত থেকে নয়জন পর্যটক নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটি ভারতের আসাম-কলকাতা হয়ে বরিশালে পৌঁছায়। জাহাজটি পরিচালনা করেন মাস্টার কঙ্কর দাস। এছাড়া জাহাজটিতে ক্রুসহ ২৬ জন স্টাফ রয়েছে।

তিনি বলেন, পর্যটক হয়ে যারা বাংলাদেশে এসেছেন তারা বৃহস্পতিবার বিকেলে বরিশাল নদী বন্দরে পৌঁছে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যানসহ বিভিন্ন দর্শনীয়স্থান ভ্রমন করেছেন। জাহাজে থাকা নির্ধারিত কর্মকর্তারাই তাদের পরিদর্শন করিয়েছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর দর্শনীয় স্থানগুলো ভ্রমন করে বিকেল তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদী বন্দর ত্যাগ করেন। ঢাকায় পৌঁছাবার পূর্বে জাহাজটি চাঁদপুরে যাবে। সেখানে একদিন রাত্রিযাপন করবে ভারত থেকে আসা পর্যটকরা। চাঁদপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমন শেষে পরেরদিন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে নৌ-যানটি।

  • সর্বশেষ