শিরোনাম
◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন নির্দেশ ◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ০৮ মে, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনের পুনর্গঠনে ৪৮ কোটি ডলার দিবে কাতার

লিউনা হক: ইসরাইলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত পশ্চিমতীর ও গাজা উপত্যকার পুনর্গঠনে ৪৮ কোটি ডলার দেয়ার ঘোষনা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি।

কাতার এবং ফিলিস্তিনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবেই কাতারের আমির এ অর্থ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়ননিউজ

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচী বাস্তবায়নে পশ্চিমতীরের রামাল্লাভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৩০ কোটি ডলার দেয়া হবে। আর বাকী ১৮ কোটি ডলার জাতিসংঘের ত্রাণ ও বিদ্যুৎ কর্মসূচী বাস্তবায়নে ব্যয় করা হবে।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ দেশ কাতার শুরু থেকেই ফিলিস্তিনিকে সহায়তা করছে। এ বছরের জানুয়ারিতে ৯৪ হাজার ফিলিস্তিনি পরিবারকে সহায়তা দেয় কাতার। গত মাসে গাজার বাসিন্দাদের জন্য অঙ্গ প্রতিস্থাপন ও পুনর্বাসন কেন্দ্রও চালু করেছে দেশটি।

এদিকে গত শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গাজার স্বস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে ১৪৬ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ১৫টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

  • সর্বশেষ