শিরোনাম
◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড়

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ০৭ মে, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলমন্ত্রী বললেন, ট্রেনে ঢিল নিক্ষেপকারীদের ধরিয়ে দিন

আবুল বাশার নূরু : রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, দুষ্কৃতকারীরা চলন্ত ট্রেনে ঢিল মেরে নিরাপদ বাহনকে অনিরাপদ করে তুলছে। ট্রেনে ঢিল ছোড়া একটি মারাত্মক অপরাধ। তাই এ ধরনের অপরাধীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের করুন। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা বলেন রেলমন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে মন্ত্রী বলেন, রেল একটি জাতীয় সম্পদ। এটি আরামদায়ক, সাশ্রয়ী ও নিরাপদ বাহন হিসেবে পরিচিত। কিন্তু বেশ কিছু দিন ধরেই কিছু দুষ্কৃতকারী চলন্ত ট্রেনে ঢিল মেরে নিরাপদ বাহনকে অনিরাপদ করে তুলছে। ঢিলের আঘাতে অনেক যাত্রী আহত, এমনকি নিহত হচ্ছে। এতে জানালার কাচ ভেঙে ট্রেনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মানুষের জীবন বিপন্ন হচ্ছে।

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার ট্রেনে উত্তরাঞ্চল ভ্রমণের সময় দুষ্কৃতকারীর ছোড়া ঢিলে কাঁচ ভেঙে যায়। তবে তিনি অক্ষত থাকেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া গত রোববার রাতে পদ্মা ট্রেনে ছোড়া পাথর চার বছরের শিশু জিশান ও তার মায়ের মাথায় লাগে। শিশুটি এখন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। এর আগে পাথরের আঘাতে মৃত্যু হয়েছে রেলের টিকিট চেকার শিকদার বায়েজিদ ও প্রকৌশলী প্রীতি দাসের।

ট্রেনে ঢিল ছোড়া রোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, ট্রেনে ঢিল ছোড়া একটি মারাত্মক অপরাধ। এ রকম কোনো দুষ্কৃতকারী দেখা মাত্র তাদের ধরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে জনগণের প্রতি আহবান জানান তিনি।

  • সর্বশেষ