শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৯:০১ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আন্তর্জাতিক জঙ্গি’ মাসুদ আজহারকে ‘সম্মানসূচক’ সম্বোধনে ভারত জুড়ে ক্ষণে ক্ষণে বিতর্ক চাঙ্গা

মুসবা তিন্নি : আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়ার পরও মাসুদ আজহারকে নিয়ে ভারতে বিতর্ক চলেছে৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কুখ্যাত এই সন্ত্রাসবাদীকে সম্মানের সঙ্গে সম্বোধন করার ক্ষেত্রে ভারতীয় রাজনীতিবিদদের জুড়ি মেলা ভার৷ এবার মাসুদ আজহারকে ‘জি’ বলে সম্বোধন করে বিতর্ক বাধালেন ভারতের মন্ত্রী জয়ন্ত সিনহা - কলকাতা ২৪

ঝাড়খণ্ডের হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন জয়ন্ত সিনহা৷ স¤প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে৷ এই কৃতিত্ব নরেন্দ্র মোদীর বলে বড়াই করেন জয়ন্ত সিনহা৷

এরপরই করে বসেন ‘বিখ্যাত ভুলটি’৷ মাসুদ আজহারকে ‘জি’ বলে সম্বোধন করে বসেন ওই বিজেপি নেতা৷ ব্যস, শুরু বিতর্ক ৷

পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপি নেতারা বলতে থাকেন জয়ন্ত সিনহা মুখ ফসকে মাসুদ আজহারকে জি বলেছেন৷ একই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেও৷

কিছুদিন আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি মাসুদ আজহারকে ‘সাহেব’ বলে সম্বোধন করে বিতর্কে জড়ান৷ তখন তেড়ে ফুঁড়ে ময়দানে নামে বিজেপি৷ জিতন রাম মাঝির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়৷

মাসুদকে এমন সম্মানের সঙ্গে সম্বোধন করার নজির ভারতে আরও আছে৷ পুলওয়ুামা হামলার মাস্টারমাইন্ডকে স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ‘জি’ বলে সম্বোধন করেন৷ রাহুলের সেই ভাষণের ভিডিও ক্লিপিংস ট্যুইট করে প্রকাশ করেন স্মৃতি ইরানি৷ খোঁচা মেরে লেখেন, জঙ্গিদের প্রতি পাকিস্তানের যেমন ভালোবাসা, একই ভালোবাসা দেখা গেল রাহুলের মধ্যেও৷

  • সর্বশেষ