শিরোনাম
◈ সাবধান! চায়ে মেশানো হচ্ছিল কৃত্রিম রং কাঠের গুঁড়া, এমনকি চামড়ার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক, জানুন চেনার ৪ উপায় ◈ ঢাকার বাইরের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ডি‌সেম্ব‌রে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ সক্রিয় ফল্ট লাইনে চীনের মেগা বাঁধ, ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’ বলছেন বিশেষজ্ঞরা: ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন ◈ ঢাকা মেডিক্যাল কলেজে ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক বুকিংয়েই মিলবে সব সেবা ◈ ১২ বছর আগের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি কী বার্তা দেয়? ◈ বাংলাদেশ সিরিজের মাঝে জিম্বাবু‌য়ে তিন ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা কর‌লো ◈ বন্যার ভয়াল থাবায় বিপর্যস্ত আট জেলা ◈ কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য যোগরাজের, এতদিন পরে যুবরাজ সিং‌য়ের বাবাকে জবাব দিলেন

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি সহ আটকৃতরা পুলিশ রিমান্ডে

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন দক্ষিন বঙ্গোপসাগরে কোষ্টগার্ডের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ৩২৪ বস্তা ভারতীয় শাড়ী ও থ্রি-পিস সহ আটক সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ১০ সদস্যের ৫দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: ইদ্রিস আলী মঙ্গলবার আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করার পর শুনানী শেষে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক এএইচএম ইমরানুর রহমানের আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৪ এপ্রিল বুধবার গভীর রাতে কুয়াকাটা সংলগ্ন দক্ষিন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এফ.বি. মুন্সিগঞ্জ নামের একটি বলগেট নৌযান থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস সহ দেশের বিভিন্ন জেলার সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য সবুজ (৩৫) অজিয়র রহমান (৪০) মো. লিটন (৩৫) জাহিদুল ইসলাম (২৫) বেলাল মিয়া ( ৩০) আলী মিয়া (২৩) আরিফ হোসেন (২৮) শহিদ হোসেন (৩০) আলামিন (২৪) ও মন্টু মিয়া (৪০) কে আটক করে কোষ্ট গার্ড। এরপর কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের পেটি অফিসার মো. ইউসুফ আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মহিপুর থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো: ইদ্রিস আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়