শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী,পুরস্কার বিতরণী ও আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ক ১দিনের কর্মশালা অনুষ্ঠিত

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপণী,পুরস্কার বিতরণী ও আর্সোনিসিস প্রতিরোধ বিষয়ক ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার(২৯এপ্রিল)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেফুজ আলীর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী,পুরস্কার বিতরণ ও আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন,জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডাঃ শাহ্ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বারী প্রমূখ ।
এ সময় বক্তারা আর্সেনিক সম্পর্কে ধারনা ও আর্সেনিক মুক্ত পানি ব্যবহার বিষয় তুলে ধরেন । আলোচনা শেষে পুষ্টি বিষয়ে ধারণা ও প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন ।

  • সর্বশেষ