শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালকে হারিয়ে বাংলাদেশ হুইল চেয়ার দলের শুভ সূচনা

আক্তারুজ্জামান : শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ত্রিদেশীয় হুইল চেয়ার ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

আজ শনিবার কলকাতার এনকেডিএ ক্রিকেট স্টেডিয়ামে টি-টুয়েন্টি টুর্নামেন্টে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিং আক্রমণ শুরু করে জুলহাস, উজ্জ্বল ও শরিফরা। এই তিনজনের তোপে পড়ে ১৩ রানেই ৫ উইকেট হারিয়েছিল নেপাল। সেখান থেকে রাম তামাংয়ের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৫৯ রান তুলতে সক্ষম হয়। নেপালের হয়ে রাম তামাং ২২ ও তিলক রাম ৫ রান করেন।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শফিক, উজ্জ্বল ও জুলহাস।

বিশ ওভারের খেলায় ৬০ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে কোনও বিপদে পড়তে হয়নি ডিস্যাবল টাইগারদের। ৫৫ রানের ওপেনিং জুটিতে ভর করে সহজেই জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের হুইল চেয়ার দল। সেখানে মো. শরিফ ১০ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাছাড়া ১৩ রানে আরেক ওপেনার শফিক ফিরে গেলেও এমদাদুল আর কোনও বিপদ হতে দেননি। ট্রথম বলেই চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তখনও হাতে ছিল ৯৮টি বল।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল স্বাগতিক ভারতের হুইল চেয়াল একাদশের বিরুদ্ধে।

ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর বাংলাদেশ হুইল চেয়ার দল ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের হুইলচেয়ার ক্রিকেট দলটি ভারতে খেলতে গেছে।

  • সর্বশেষ