শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন শাহজালাল

নিজস্ব প্রতিবেদক: শেষ হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১০ তম আসর। এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। আয়োজকদের দাবি, শত বছরের এই আসরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়ার।

ঢোলের তালে আবহমান বাংলার ঐতিহ্যকে বরণ। চট্টগ্রামের লালদিঘি মাঠে আবদুল জব্বারের বলীখেলার ১১০তম আসরে এই আনন্দ উচ্ছ্বাস।

স্কুলের শিক্ষার্থী থেকে ষাটোর্ধ বৃদ্ধ, শক্তি মত্তা আর কৌশলের লড়াই কুস্তিগীররা। এবার দেড়শজন নাম লেখালেও খেলার সুযোগ পেয়েছেন ১১৩ জন।

ফাইনালে মুখোমুখি হন গতবারের দুই ফাইনালিস্ট। তাতে দীর্ঘ লড়াইয়ে গতবারের চ্যাম্পিয়ন কক্সবাজারের জীবন বলীকে হারিয়ে শিরোপা জেতেন কুমিল্লার শাহজালাল বলী।

আয়োজক ও সংশ্লিষ্টরা বলছেন, নানা উদ্যোগে দিন দিন এই বলী খেলা নতুন মাত্রা পাচ্ছে। তাই এখন প্রত্যাশা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্তির পদক্ষেপ।

বলী খেলার পাশাপাশি লালদিঘী মাঠের চারপাশে চলছে নানা লোকজন পণ্যের বৈশাখী মেলা। -চ্যানেল২৪

  • সর্বশেষ