শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনলো ভারত

স্পোর্টস ডেস্ক: ভারতে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ৬ মে থেকে। যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ নারী দল থেকে প্রতিনিত্ব করবেন জাহানারা আলম। নারীদের নিয়ে সেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট তিনটি দল। প্রতিটি দল এই আসরে মোট দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই দল আগামী ১১ই মে খেলবে ফাইনাল।

চলতি আইপিএলের প্লেঅফ সপ্তাহে জয়পুরের মানসিং স্টেডিয়ামে হবে চার ম্যাচের এ টুর্নামেন্ট। আগামী ৬ মে মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হবে সুপারনোভাস এবং ট্রেইলব্ল্যাজার্স।

ভেলোসিটির বিপক্ষে আগামী ৮ মে লড়বে ট্রেইলব্ল্যাজার্স। আর ৯ মে ভেলোসিটির প্রতিপক্ষ সুপারনোভাস। গত আসর প্রীতি ম্যাচের আকারে খেলেছিল সুপারনোভাস এবং ট্রেইলব্ল্যাজার্স।

তবে এবার বড় পরিসরে টুর্নামেন্টের আকারে আয়োজন করা হচ্ছে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এবারের আসরে বেশ কয়েকজন বিদেশী নারী ক্রিকেটারেরও খেলার কথা রয়েছে।

  • সর্বশেষ