শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সিরাজগঞ্জে যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোজাহারুল ইসলাম তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক।

মেয়েটি বাদী হয়ে মোজাহারুলের বিরুদ্ধে বুধবার রাতে মামলা করেন বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসায় তার পরীক্ষা কেন্দ্র ছিল। সেখানে দায়িত্বে থাকা তারই কলেজের শিক্ষক (কম্পিউটার প্রদর্শক) মোজাহারুল তাকে যৌন হয়রানি করেন। এ ঘটনার পর ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবালের বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এর আগেও ওই শিক্ষক তাকে উত্ত্যক্ত করেছেন বলে মেয়েটি অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ জাফর বলেন, যৌন হয়রানির অভিযোগ পেয়ে মোজাহারুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ঘটনাটি কলেজের ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে।

  • সর্বশেষ