শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচারিকাকে পারিশ্রমিক না দিয়ে অভিযুক্ত বলি নায়িকা

মুসফিরাহ হাবীব: পারিশ্রমিক দেননি- পরিচারিকার এমন অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলিউডের নায়িকা কিম শর্মা। অভিযোগ দায়ের হয়েছে পুলিশে। কিমের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন তারই গৃহপরিচারিকা নম্রতা সোলাঙ্কি।

লিখিত অভিযোগে নম্রতা বলেছেন, তিনি কিমের কাছে পারিশ্রমিক চাইতে গেলে তিনি তা দেননি। উপরন্তু ভুয়া অভিযোগে ভয় দেখিয়েছেন। গোটা ঘটনায় ভয় পেয়েই পুলিশের কাছে যান নম্রতা। এর ভিত্তিতে পুলিশ কিমকে থানায় ডেকে তার বয়ান রেকর্ড করেছে।

গত ছয়মাস কিমের বাড়িতে কাজ করেছেন নম্রতা। পুলিশ তার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তবে কিমের বিরুদ্ধে এমন অভিযোগ এটিই প্রথম নয়। এর আগের পরিচারিকাকেও কিম অপমান করে তাড়িয়ে দিয়েছেন বলে শোনা যায়।

দীর্ঘদিন বড়পর্দার বাইরে আছেন কিম। কখনো বিবাহ বিচ্ছেদ, কখনো বা পুলিশি অভিযোগে কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়