শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অবসর জল্পনা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রস্তুতি শুরু রোহিত শর্মার

স্পোর্টস ডেস্ক : তাঁর অবসর নিয়ে সম্প্রতি অনেক জল্পনা হয়েছে। পরস্পরবিরোধী মন্তব্যের কারণে প্রধান নির্বাচক এবং বোর্ডকর্তার মধ্যে ঠান্ডা যুদ্ধও চলেছে। তবে রোহিত শর্মার সে সবে মন নেই। তিনি যে অবসর নিয়ে ভাবছেন না, তা আবার বুঝিয়ে দিয়েছেন। এক মাস আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

গত বৃহস্পতিবার রোহিত নিজের প্রস্তুতির ছবি দিয়েছেন। মুম্বইয়ের প্রাক্তন সতীর্থ ধবল কুলকার্নি, মুম্বই ইন্ডিয়ান্সের ফিটনেস প্রশিক্ষক এবং ফিজিয়োকে নিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে। রোহিতের পোস্ট করা ছবিতে কখনও তাঁকে দৌড়তে দেখা গিয়েছে। কখনও জল খেয়েছেন, বাকিদের সঙ্গে আড্ডা দিয়েছেন বা মোবাইল ঘেঁটেছেন।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় শুরু ২৭ সেপ্টেম্বর। বাকি দু’টি ম্যাচ রয়েছে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর। অর্থাৎ এক মাসেরও বেশি সময় বাকি। তার আগে রোহিতের প্রস্তুতি শুরু করা তাৎপর্যপূর্ণ। বোঝা গিয়েছে, কোনও খামতি রাখতে চান না তিনি। এখন একটি ফরম্যাটই খেলেন। সেই ফরম্যাটে নিজের সেরাটা দিতে চান।

উল্লেখ্য, ইংল্যান্ডে গিয়ে প্রথম দু’টি এক দিনের ম্যাচে ভাল খেলতে পারেননি রোহিত। তার পরেই গুজব রটে, লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে। সমাজমাধ্যমে প্রবল সমালোচনা শুরু হয় নির্বাচকপ্রধান অজিত আগরকর এবং বাকিদের নিয়ে।

Advertisement

এর পরেই বোর্ডের সচিব শইকীয়া জানান, রোহিত মোটেই অবসর নিচ্ছেন না। আরও অনেক দিন তিনি খেলবেন। লর্ডসে ১৩৮ রান করে সমালোচনার জবাব দেন রোহিত নিজেও। বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি। শইকীয়া মুখ খোলাতেই নাকি চটেন আগরকর।

জানা গিয়েছিল, নির্বাচকেরা কোনও মতেই রোহিতকে মাথায় রেখে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চান না। তাঁরা নতুন কাউকে সুযোগ দিতে চান। সে কারণে বোর্ডকর্তাদের তো বটেই, রোহিতকেও জানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে আর ভাবনায় রাখা হচ্ছে না। তা সত্ত্বেও যে ভাবে প্রকাশ্যে মুখ খুলে শইকীয়া পাশে দাঁড়িয়েছিলেন রোহিতের, তাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসাবেই দেখেছিলেন নির্বাচকেরা।

রোহিতের পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সতীর্থ অজিঙ্ক রাহানেও। তিনি বলেছিলেন, “আমার এখনও মনে হয় টেস্ট দলে ৭ থেকে ৮ জন সিনিয়র ক্রিকেটার থাকা উচিত। ২-৩ জন তরুণ ক্রিকেটার হলেই চলবে। কিন্তু গত কয়েক বছরে আমরা তার উল্টো ছবি দেখেছি। বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। সিনিয়র আর কে আছে? কিন্তু টেস্টে সেটাই দরকার।

পরে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছিল, নির্বাচকদের নির্দেশ দেওয়া ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের দলে রোহিতকে রাখার। সাধারণত দল নির্বাচনে মাথা গলান না বিসিসিআই কর্তারা। কিন্তু রোহিতের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক দিনের বিশ্বকাপের আগে পর্যন্ত প্রতিটি সিরিজ়ের রোহিতের পারফরম্যান্স মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ