শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০১:৩৫ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে স্ত্রী-ছেলে-মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা বাড়ির ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। একই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। 

কী কারণে এবং কীভাবে তাদের হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা বাড়ির ভেতরে চারটি লাশ পড়ে থাকতে দেখেন। নিহতরা হলেন- শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মাস্টার্স পাস মেয়ে আগামী চক্রবর্তী ও জিলা স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তী। 

Advertisement

স্থানীয়রা জানান, তাদের বাড়ি দোতলা। নিচতলায় কেউ থাকত না। প্রিয়মের লাশ পাওয়া যায় খাটের নিচে। স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামীর লাশ পাওয়া যায় বাড়ির ছাদে। গণপতি চক্রবর্তীর লাশ পাওয়া যায় ছাদের এক কোণে। রাতে কয়েকজন যুবককে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। 

এ বিষয়ে কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

 

  • সর্বশেষ