শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ’তে রক্তপাতহীন পায়ুপথে লেজার সার্জারি

সুমন পাইক : প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পায়ুপথে (কলোরেক্টাল) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের কোনোরকম কাটাছেড়া ছাড়াই রক্তপাত বিহীন লেজার সার্জারি সম্পন্ন হয়েছে। শনিবার তিনজন রোগীর সার্জারি করেন কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মুজমদার জানান, আধুনিক প্রযুক্তির লেজারের সহায়তায় পাইলস, ফিস্টুলা ও ফিশার রোগে আক্রান্ত রোগীদের অপারেশন করা হয়। অপারেশনে অংশনেন কলোরেক্টাল সার্জারি বিভাগের ডা. আহসান, ডা. অরুন, ডা. ইশতিয়াক, ডা. শ্যামল, ডা. রাকেশ, ডা. মোঃ ওয়াজিবুল্লা, ডা. আলী রেজা, ডা. সাবরিন। সার্বিক তত্বাবোধান করেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবু তাহের, অধ্যাপক ডা. শাহাদত হোসেন ও অধ্যাপক ডা. মোঃ সাহাদত হোসেন সেখ। লেজার প্রযুক্তি ব্যবহার করে কোনোরকম কাটা ছাড়াই রক্তপাত বিহীন পায়ুপথের রোগসমূহে আক্রান্ত রোগীদের সফলভাবে সার্জারি সম্পন্ন করায় কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

উল্লেখ্য, এ সকল রোগীরা দীর্ঘদিন ধরে পায়ুপথের সমস্যায় ভুগছিলেন। যথাসময়ে এই ধরণের রোগীদের অস্ত্রোপচার করা না হলে পায়ুপথে রক্ত যাওয়া, ব্যাথা অনুভূত হওয়া, পুঁজ পড়া, চুলকানী ও পায়ুপথের চারদিকে ভিজে থাকা ইত্যাদি সমস্যায় রোগীগণ কষ্ট পেয়ে থাকেন এবং আরো নানা ধরণের অসুবিধা ভোগ করেন।

  • সর্বশেষ