শিরোনাম
◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল ◈ সার সংকটের আশঙ্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি: জাতিসংঘের সতর্কতা ◈ নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি ◈ শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি ◈ পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যে তিন নেতার নাম, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ব্যাপক তৎপরতা চলছে ◈ পঞ্চম ম্যাচ জিতে সান্ত্বনার জয় নেপালের, ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়  ◈ উদ্বোধন হয়‌নি, ত‌বে মা‌ঠে গ‌ড়ি‌য়ে‌ছে কমনওয়েলথ গেমসের খেলা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডে ভালো খেলার প্রত্যয় ইয়াসির আলীর

নিজস্ব প্রতিবেদক : তামিম ইকবালের পরে চট্টগ্রাম থেকে আর কোনো ক্রিকেটার আসছিলো না। হঠাৎ করেই ইয়াসির আলি ও নাইম হাসান এসে দুর্দান্ত পারফর্মেন্সে জায়গা করে নেন দলে। চট্টগ্রামের হয়ে বিপিএলে অসাধারন পারফর্মেন্সের আদলে ত্রি-দেশীয় সিরিজে বাংলাদেশ দলে থাকবেন ইয়াসির।

নিজের মা-বাবার কৃতিত্ব দিয়ে দেশকে ভালো কিছু উপহারের প্রত্যয়ে ইয়াসির বলেন, ‘তামিম ভাইয়ের অনেকদিন পর নাঈম জাতীয় দলে ঢুকেছে কিছুদিন আগে। এরপর হয়ত আমি অনেকদিন ধরেই বাংলাদেশ দলে চট্টগ্রামের নতুন খেলোয়াড় আসছিল না। চেষ্টা করব যতদিনই খেলি ভালো খেলার। যতদিন সম্ভব দেশকে সার্ভিস দিয়ে যাওয়ার। আমার আব্বু-আম্মু না থাকলে আজকে আমি এই ইয়াসির আলী হতে পারতাম না। যদিও কিছু হইনি এখনও, মাত্র শুরু আমার। আয়ারল্যান্ডে যেন ভালো করতে পারি আমার জন্য এই দোয়া করবেন।’

তার কথায় উঠে আসে চট্টগ্রামের বিচিত্র আঞ্চলিক ভাষার কথাও। এ ব্যাপারে তার ভাষ্য, ‘আমি যখন চট্টগ্রাম যাই তখন আঞ্চলিক ভাষায় কথা বলতে কষ্ট হয়। বাসায় শুদ্ধ ভাষায় কথা বলি। বন্ধুদের সাথে সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। শুদ্ধ ভাষায় কথা বলতে গেলেও চট্টগ্রামের টান চলে আসে। যার যার আঞ্চলিক ভাষা ধরে রাখা খুবই জরুরী। এটাই কালচার, ট্রেডিশন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়