শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় উপজেলা পরিষদ জামে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলন ভোলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে (৪৫) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নোমানী ওই এলাকার মৃত এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে তিনি একা বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার স্ত্রী-সন্তান তখন শ্বশুরবাড়িতে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই বিভিন্ন ইসলামী দল হাসপাতালের সামনে জড়ো হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে। ভোলা জেলা বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করে।

Advertisement

রবিবার দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও "ভোলা জেলার সর্বস্তরের তৌহিদি জনতা"র আহ্বায়ক আলহাজ মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • ৮ সেপ্টেম্বর (সোমবার): ভোলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকবে।
  • সকাল ১১টায় ভোলা হাটখোলা মসজিদ চত্বরে বিক্ষোভ-সমাবেশ ও শোক র‍্যালি।
  • জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।
  • ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে কাজ চলছে।

  • সর্বশেষ