শিরোনাম
◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারহীনতার সংস্কৃতিতে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেই চলছে, বললেন সুলতানা কামাল

মো.আল-আমিন : মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ২০১৮ সালে হাজারের অধিক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ৬৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদের বিচার হবে কবে? আমরা বিচারহীনতার সংস্কৃতির স্বর্গে বাস করছি। এজন্য এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, যৌন ও নারী নিপীড়ন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ যুব মৈত্রী, জাতীয় হকার্স ফেডারেশন, ছাত্র মৈত্রী, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, মুক্তিযুদ্ধ ৭১ সোসাইটি, দক্ষিণ বাংলা নারী আইনজীবী পরিষদ।

মানববন্ধন শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ