শিরোনাম
◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার ঠোঙ্গার দোকানে ৩৮ মণ বোর্ডের বই !

নাঈম কামাল : জেলার নবীনগর পৌর এলাকার শহীদ মিয়ার ঠোঙ্গা তৈরির দোকানে শনিবার দুপুরে একাধিক ভ্যান গাড়ি থেকে অসংখ্য বই নামাতে দেখেন স্থানীয়রা। জাগরণ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম। এ সময় দেখা যায়, দোকানের ভেতরে স্তুপিকৃত আকারে রাখা শত শত বইয়ের প্রথম পৃষ্ঠার মলাটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের এসব বইয়ের মধ্যে ২০১৫ থেকে ২০১৭ সালের শিক্ষাবর্ষের অনেক বই রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

দোকানি শহীদ মিয়া জানান, ১২ টাকা কেজি দরে প্রায় ১৮ হাজার টাকায় ৩৮ মণ ওজনের এসব বইখাতা নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কিনে এনেছেন। বইয়ের মলাটগুলো আগে থেকেই ছেঁড়া ছিলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন জানান, সরকারি যে কোনো জিনিস নিলাম ছাড়া বিক্রির কোনো সুযোগ নেই।
প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, স্টোররুম থেকে পুরানো বই খাতা সরানোর দায়িত্ব ছিলো নীহার রঞ্জন চক্রবর্তীর। বই বিক্রির বিষয়টি আমি জানি না।

নীহার রঞ্জন চক্রবর্তী জানান, প্রধান শিক্ষকের নির্দেশ ছাড়া বই বিক্রির কথা কি কেউ বিশ্বাস করবে?

  • সর্বশেষ