শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ৩ কোটি টাকার কয়লা ও চুনাপাথর জব্দ

সাত্তার আজাদ, সিলেট: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তপথে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা সোয়া ৩ লাখ কেজি কয়লা ও সাড়ে ৩ হাজার ঘনফুট চুনাপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কয়লা ও চুনাপাথরসহ চোরাই মালামালের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বৃহস্পতিবার লে. কর্নেল মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুরসহ বিভিন্ন সীমান্ত পথে বিনাশুল্কে চোরাচালানের মাধ্যমে নানা পণ্য ভারত থেকে নিয়ে আসা হয়। ২০১৮ সালের ১ অক্টোবর থেকে চলতি বছর ২০১৯ সালের ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৯২০ কেজি কয়লা জব্দ করা হয়। একই সময়ে ৩ হাজার ৪০৯ ঘনফুট চুনাপাথর জব্দ করা হয়।

তাহিরপুর উপজেলার সীমান্তের লাউড়েরগড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, চারাগাও ও বীরেন্দ্রনগর বিওপির বিজিবির আওতাভুক্ত সীমান্ত পথ ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে একাধিক চক্র ওসব কয়লা ও চুনাপাথর নিয়ে আসে।

লে. কর্নেল আরও বলেন, চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লা-চুনাপাথরসহ জব্দকৃত চোরাই মালামালের বিপরীতে ওই সময়ে বিজিবির পক্ষ থেকে ৪৪৩টি মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে চোরাই মালামালের মালিকসহ ২৪টি ও মালিকবিহীন অবস্থায় ৪১৯টি। এসব মামলায় ১৬ জন আসামিকে আটকের পর পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও ওই সব মামলায় এখনো পলাতক রয়েছে ১৫ জন আসামি।

  • সর্বশেষ