শিরোনাম
◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রতিরক্ষা সচিব ঢাকায়

ইসমাঈল ইমু : ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র প্রতিরক্ষা সংলাপে অংশ গ্রহণের উদ্দেশ্যে দুই দিনের সফরে বাংলাদেশে এসছেন। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছলে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (লজিষ্টিকস) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান।

বাংলাদেশ সফরকালে ভারতের প্রতিরক্ষা সচিব দ্বিতীয় বার্ষিক প্রতিরক্ষা সংলাপে অংশগ্রহণ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমী ও নারায়নগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনেরও কথা রয়েছে। তিনি বাংলাদেশ সফরশেষে বৃহস্পতিবার রাতে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়