শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসন প্রত্যাশীদের ডিজনিল্যান্ডে বেড়ানোর মতকরে সীমান্ত অতিক্রম রুখতে হবে, বললেন ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পুনরায় অভিবাসনপ্রত্যাশী শিশুদের পরিবার থেকে আলাদা করার নিয়ম চালু করবেন না। তবে, জল¯্রােতের মত মানুষের যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে প্রবেশ করাও বরদাস্ত করবেন না তিনি। এনডিটিভি

মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আর শিশুদের আলাদা করছি না। তবে আমি আপনাদের বলতে পারি, যখন আপনারা এরকম করেননি তখন এদেশে অনেকবেশি লোক ঢুকে পড়েছে। তারা এমনভাবে আসছে যেন মনে হচ্ছে তারা পিকনিক করতে ঢুকেছে। আমরা যেমন বলি, “চলো চলো ডিজনিল্যান্ডে যাই” ঠিক তেমন করে।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা নিজেও শিশুদের আলাদা করেছিলো। তাদেরকে রীতিমত খাঁচার মধ্যে রাখা হতো। সেটি ওবামা প্রশাসনের পক্ষ থেকেই করা হয়েছে, ট্রাম্পের না। আর আপনারা সবাই জানেন যে একমাত্র আমিই সেটি বন্ধ করেছি।’

  • সর্বশেষ