শিরোনাম
◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ১২:২৫ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৬ শতাধিক চরমপন্থির আত্মসমর্পণ

সাজিয়া আক্তার : মঙ্গলবার বিকেলে পাবনা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ১৪ জেলার প্রায় ৬ শতাধিক চরমপন্থি। আত্মসমর্পণকারীরা চরমপন্থি দল পূর্ব বাংলার কমমিউনিস্ট পার্টি (লাল পতাকা), পূর্ব বাংলার সর্বহারা পার্টি, নিউ বিপ্লবী কসিউনিস্ট পার্টি ও কাঁদামাটি-এই চারটি নিষিদ্ধ সংগঠনের সদস্য। যমুনা টিভি

১৯৯৬ সালে এক দফা আত্মসমর্পণের পর ফের স্বাভাবিক জীবনে ফিরবে চরমপন্থিদের বড় একটি অংশ।

সর্বহারাদের আত্মসমর্পণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন পরে হলেও এতে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা চরমপন্থিদের অত্যাচারের শিকার সাধারণ মানুষ।

অতীতের সেই ভুলপন্থা শুধরে নিতে আত্মসমর্পণের আগ্রহের কথা জানায় চরমপন্থিরা। এর আগে মুহসীন উল হাকিমের মধ্যস্থতায় আত্মসমর্পণ করে সুন্দরবন ও মহেশখালীর জলদস্যুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়