শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে এসিড হামলার শিকার মা ও মেয়ে

রাশিদ রিয়াজ : সোমবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ক্রয়ডন এলাকায় দপুরের দিকে ওই এসিড হামলার ঘটনা ঘটে এবং এতে ৬০ বছর বয়সী একজন মা ও তার তরুণী মেয়ে আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশংকাজনক নয়। পুলিশের মুখপাত্র বলেন, ভিক্টিমদের মুখম-লে এসিড নিক্ষেপের পর তাদরেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি থেকে মুখম-ল ঝলসে দেয় এমন বস্তু তাদেরকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। এ ঘটনায় একই পরিবারের আরেকটি শিশু আহত হয়। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারে নি।

বেশ কিছুদিন ধরে ব্রিটেনের বড় শহরগুলোর রাস্তায় এ ধরনের সহিংসতা চলে আসছে। গত বছর দেশটিতে ছুরি মারার ঘটনায় প্রায় ৩০০ ব্যক্তি নিহত হয় যার মধ্যে লন্ডনেই ঘটেছে ১২০টি মৃত্যুর ঘটনা। চলতি বছরে এ পর্যন্ত ছুরি মারার ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। একইসঙ্গে সেখানে এসিড হামলার ঘটনাও বেড়েছে। দি সান

  • সর্বশেষ