শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যাকারদের কবলে পেট্রোবাংলার ওয়েসাইট

শাহীন চৌধুরী: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেট্রোবাংলার ওয়েবসাইট হাকারদের কবলে পড়েছে।

রোববার বিকাল ৫টার পর থেকে পেট্রোবাংলা ডটওআরজি ডটবিডি ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে চলে যায়।

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, বিকাল ৫টার পর থেকে তাদের ওয়েবসাইট হ্যাকড হয়ে যায়। বর্তমানে এর সার্ভার অফ করে রাখা হয়েছে। সোমবার অফিস চালু হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম খান আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমকে বলেন, ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার ফলে কি ধরনের ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আগামীকাল এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

দেশের জ্বালানি তেল, গ্যাস, কয়লাসহ অন্যান্য জ্বালানি উৎপাদন, আমদানি ও বিপণনের একক নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এসব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়